Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খালেদা জিয়ার মৃত্যুতে মুফতি আমির হামজার শোক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ ডিসেম্বর ২০২৫ ০০:২১

কুষ্টিয়া: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজা।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে তিনি এ শোক প্রকাশ করেন।

শোকবার্তায় মুফতি আমির হামজা লিখেছেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তিকালে গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি। দেশের গণতান্ত্রিক আন্দোলন ও রাজনৈতিক ইতিহাসে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।

তিনি আরও লিখেছেন, মহান আল্লাহ তাআলা তার ভুল-ত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও সহকর্মীদের ধৈর্য ধারণের তাওফিক দান করুন। আমিন।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, আজ মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া।

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর