Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইডিসিএল এমডির দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা

স্টাফ করেসপন্ডেন্ট
২ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৫৮ | আপডেট: ২ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৪৪

মো. আ. সামাদ মৃধা।

ঢাকা: রাষ্ট্র মালিকানাধীন ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের (ইডিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মো. আ. সামাদ মৃধার বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (২ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিন দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক নুরুল ইসলাম আদালতে সামাদ মৃধার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, পারস্পরিক যোগসাজশে কোটি কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে মো. আ. সামাদ মৃধার বিরুদ্ধে বর্তমানে দুই সদস্যের একটি অনুসন্ধান দল তদন্ত কার্যক্রম পরিচালনা করছে।

বিজ্ঞাপন

দুদকের অনুসন্ধানকালে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি ইডিসিএলের বিভিন্ন ক্রয় কার্যক্রমে কোটি কোটি টাকার টেন্ডার বাণিজ্যের মাধ্যমে অর্থ আত্মসাৎ করে তা বিদেশে পাচার করেছেন এবং দেশত্যাগের চেষ্টা করছেন।

আবেদনে আরও উল্লেখ করা হয়, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি বিদেশে পালিয়ে গেলে চলমান অনুসন্ধান কার্যক্রম দীর্ঘায়িত বা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

এমতাবস্থায়, টেন্ডার বাণিজ্যের মাধ্যমে আত্মসাৎ করা অর্থ নিয়ে বিদেশে পালিয়ে যাওয়ার সুযোগ বন্ধ করতে তার বিদেশ গমন রহিত করা একান্ত প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয় ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর