Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভোলার চরফ্যাশনে ১ জনকে কু‌পি‌য়ে হত্যা

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
১৫ ফেব্রুয়ারি ২০২৬ ০০:২২ | আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ০০:২৫

প্রতীকী। ফাইল ছবি

ভোলা: জেলার চরফ‌্যাশ‌নে রা‌তের আঁধা‌রে এক ব‌্যা‌ক্তি‌কে কু‌পি‌য়ে হত‌্যার ক‌রে‌ছে দুর্বৃত্তরা। শ‌নিবার (১৪ ফেব্রুয়ারি) রা‌তে শশীভূষণ থানার রসূলপুর ইউনিয়‌নের ক‌লের হাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম মো. ভুট্ট (৪৫)। তি‌নি ভোলার চরফ‌্যাশন উপ‌জেলার শশীভূষণ থানার রসূলপুর ইউনিয়‌নের ৫ নম্বর ওয়া‌র্ডের আক্তারুজ্জামানের ছে‌লে।

পু‌লিশ ও স্থানীয়রা জানান, রাত আনুমা‌নিক সা‌ড়ে ৯ টার দি‌কে ভুট্টকে রাস্তায় পে‌য়ে কু‌পি‌য়ে হত‌্যা ক‌রে দুর্বুত্তরা। এর পর তারা পা‌লি‌য়ে যায়। প‌রে স্থানীয় ভুট্টকে উদ্ধার ক‌রে চরফ‌্যাশন উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে নি‌য়ে গে‌লে চি‌কিৎসক মৃত ঘোষণা ক‌রেন। স্থানীয়‌দের ধারণা, মাদ‌কের বেচাকেনার শত্রুতার জে‌রে এই হত‌্যাকাণ্ড ।

বিজ্ঞাপন

শশীভূষণ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফখরুল ইসলাম জানান, বিষয়‌টির তদন্ত ও হত‌্যাকারী‌দের শনা‌ক্ত ক‌রে গ্রেফতা‌রের চেষ্টা চল‌ছে। ত‌বে প্রাথ‌মিকভা‌বে ধারণা করা হচ্ছে, মাদ‌কের বেচাকেনা নিয়ে হত‌্যাকাণ্ডটি ঘটেছে।

নিহ‌ত ভুট্টর নামে মাদ‌কের মামলা র‌য়ে‌ছে বলেও জানান ওসি ফখরুল।

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর