Sunday 11 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

২৬ মার্চ দেশব্যাপী কোনো আলোকসজ্জা করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ মার্চ ২০২৬ ১৫:১০ | আপডেট: ৮ মার্চ ২০২৬ ১৮:২২

স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ – ছবি : সংগৃহীত

ঢাকা: ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রতিবছর সারাদেশে আলোকসজ্জা করা হলেও এ বছর উদ্ভূত পরিস্থিতির কারণে দেশব্যাপী কোনো আলোকসজ্জা করা হবে না- বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।

রোববার (৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে ঈদ-উল-ফিতর এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস সংক্রান্ত আইনশৃঙ্খলা সভা শেষে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এবার এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে কারণ জ্বালানি যেন খরচ না হয়। কৃচ্ছতাসাধন করার জন্য এই সিদ্ধান্ত। সেই সাথে এসব অনুষ্ঠানে যেন নিরাপত্তা নিশ্চিত করা হয়, সেজন্য আমরা সবার সাথে বৈঠক করেছি। তাছাড়া, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিরাপত্তার বিষয়গুলো আমরা দেখে থাকি।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ২৬ মার্চ সাভার স্মৃতিসৌধে পুষ্পমালা অর্পনের সময় প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা এবং সামাজিক রাজনৈতিক ব্যাক্তিবর্গ নিরাপত্তা নিশ্চিত করা যায়। সেই সাথে যাতায়ত সহজিকরণ করা যায় এই বিষয়গুলো আমরা দেখছি।

ঈদযাত্রার বিষয়ে তিনি বলেন, ঈদের আগে যে সমস্যাগুলো সৃষ্টি হয়। সেগুলো যেন না হয়, সে বিষয় নিয়ে আমরা কাজ করছি। সড়ক পরিবহনে ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে পারি সে জন্য বৈঠক করা হয়েছে। আশা করি সবার সহযোগিতা পাবো।

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর