Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রংপুরে সন্তানকে শ্বাসরোধে হত্যার পর মায়ের আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ মার্চ ২০২৬ ১০:৫১ | আপডেট: ১৫ মার্চ ২০২৬ ১২:১৭

রংপুর: রংপুরে দেড় বছরের শিশু সন্তান জয়দেব ঘোষকে শ্বাসরোধে হত্যার পর মা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার অভিযোগ উঠেছে।

শনিবার (১৪ মার্চ) রাত ৯টায় নগরীর ২৮ নম্বর ওয়ার্ডের সাজাপুর এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সূচনা ঘোষের (৪০) স্বামী শংকর ঘোষ (৪৫) ক্ষুদ্র মুদি দোকানি। শনিবার রাতে দেড় বছরের সন্তান জয়দেব ঘোষকে শ্বাস রোধ করে হত্যার পর গলায় ওড়না প্যাঁচিয়ে নিজে আত্মহত্যা করে। আত্মহত্যার ঘটনাটি জানালা দিয়ে প্রথমে দেখতে পান তার মেয়ে পুষ্পিতা ঘোষ। পরে গৃহবধূর মরদেহ পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

বিজ্ঞাপন

স্বামী শংকর ঘোষ জানিয়েছেন, দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন তার স্ত্রী। বিভিন্ন সময়ে এ বিষয়ে চিকিৎসায় দেওয়া হয়েছে তার স্ত্রীকে। তার ধারণা, মানসিক সমস্যা থেকেই সন্তানকে হত্যা করে নিজে আত্মহত্যা করেছেন।

রংপুর মেট্রোপলিটন তাজহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান জানান, অভাব অনটনের কারণে পারিবারিক অশান্তি ছিল পরিবারটিতে। তবে পারিবারিক কলহ নাকি মানসিক অসুস্থতার কারণে এ ঘটনা ঘটছে তা তদন্তের পর জানা যাবে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর