Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মধ্যপ্রাচ্যের সংঘাতে বাতিল আর্জেন্টিনা-স্পেন ফাইনালিসিমা

স্পোর্টস ডেস্ক
১৬ মার্চ ২০২৬ ১০:২৬

এই ম্যাচ নিয়ে উত্তেজনার পারদ ছিল তুঙ্গে। প্রথমবারের মতো মুখোমুখি হতে যাচ্ছেন মেসি-ইয়ামাল; ফুটবল ভক্তরা অপেক্ষা করছিলেন এই দৃশ্য দেখার জন্যই। তবে শেষ পর্যন্ত তাদের সেই আশা আর পূরণ হচ্ছে না। নানা নাটকীয়তার পর অবশেষে বাতিল করা হয়েছে আর্জেন্টিনা-স্পেন ফাইনালিসিমা। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণেই ম্যাচটি আর আয়োজন করবে না ইউয়েফা।

কাতারের দোহার লুসাইল স্টেডিয়ামে আগামী ২৭ মার্চ লাতিন আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হওয়ার কথা ছিল। যুদ্ধাবস্থায় চলতি মাসের শুরুতে দেশের সব ধরনের ফুটবল বন্ধ ঘোষণা করে কাতার। তখন থেকে আর্জেন্টিনা ও স্পেনের ফাইনালিসিমা ম্যাচটি নিয়ে শঙ্কা ক্রমেই বাড়তে থাকে। কাতারের আয়োজক সংস্থাগুলোর সঙ্গে আলোচনার পর, পরিস্থিতি পর্যালোচনা করে শেষ পর্যন্ত বাতিলের সিদ্ধান্তই নিল ইউয়েফা।

বিজ্ঞাপন

এর আগে বিকল্প ভেন্যুতে ম্যাচটি আয়োজনের চেষ্টা চালিয়েছিল ইউয়েফা। তবে শেষ পর্যন্ত কোন ভেন্যু নির্ধারণ করা যায়নি। আর এতেই ভেস্তে গেল এবারের ফাইনালিসিমা।

এর আগের ফানালিসিমায় ইউরোপিয়ান চ্যাম্পিয়ন ইতালিকে হারিয়ে শিরোপা জিতেছিল মেসির আর্জেন্টিনা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর