Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ মার্চ ২০২৬ ০৯:৩৬

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ফাইল ছবি

ঢাকা: রাজধানীর তেজগাঁওয়ে ট্রাক ধাক্কায় মোটরসাইকেল আরোহী শাহরিয়ার ইমন (১৮) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় তার বন্ধু ওমন ফারুক (২০) আহত হয়েছেন।

শুক্রবার দিবাগত রাত পৌনে ২টার দিকে তেজগাঁও সাওদান গ্রুপ কোম্পানির সামনের রাস্তায় ঘটনাটি ঘটে। আহত অবস্থায় পথচারীরা তাদের দুজনকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক পরীক্ষা-নিরিক্ষা করে ইমনকে রাত আড়াইটার দিকে মৃত ঘোষণা করেন। আহত ওমর ফারুক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছে।

ঢাকা মেডিকেলে মৃত শাহরিয়ার ইমনের বোন জামাই মো. সাদ্দাম হোসেন জানান, ইমন সিদ্ধেশ্বরী কলেজের একাদশ প্রথম বর্ষের ছাত্র ছিল মুগদা মান্ডা মধ্যপাড়া তাদের নিজস্ব বাসা। বাবার নাম মৃত হযরত আলী।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, রাতে ইমন তার মামার মোটরসাইকেল নিয়ে এলাকায় বন্ধু ওমর ফারুককে সাথে ঘুরতে বের হয়। রাত ২টার দিকে খবর পাই তেজগাঁও এলাকায় ট্রাকের সঙ্গে দুর্ঘটনার কথা। এরপর ঢাকা মেডিকেলে এসে ইমনের মরদেহ দেখতে পাই।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, রাতে ওই ওই দুজনকে পথচারীরা হাসপাতালে নিয়ে আসলে ইমনকে চিকিৎসক মৃত বলে জানান। পথচারীরা জানান, তেজগাঁও এলাকায় ট্রাকের সাথে মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে। আহত ওমর ফারুক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছে। মরদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনাটি তেজগাঁও থানা পুলিশ তদন্ত করছে।

সারাবাংলা/এসএসআর/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর