Tuesday 04 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকসহ নিহত ২

স্টাফ করেসপন্ডেন্ট
৪ আগস্ট ২০২৬ ০৯:৪৪

ঢাকা: রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকসহ দুইজন নিহত হয়েছেন। নিহত দুজন হলেন বাড্ডার মোটরসাইকেল চালক হাসান (৩০) ও ডেমরায় অজ্ঞাত (২৫) বছরের এক নারী।

মঙ্গলবার (৪ আগস্ট) ভোর ৪টার দিকে ডেমরা স্টাফ কোয়ার্টারের সামনে কোনো এক যানবাহনের ধাক্কায় আহত হন ওই নারী। খবর পেয়ে থানা পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক ভোর সারে ৫টার দিকে মৃত ঘোষণা করেন।

সোমবার দিবাগত রাত দেড়টার দিকে মধ্য বাড্ডা ইউর্টানে এর সামনে মোটরসাইকেল চালক হাসান (৩০) কোন এক যানবাহনের ধাক্কায় আহত হয়ে পরে থাকে। স্বজনরা খবর পেয়ে সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক রাত ২টার দিকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

হাসপাতালে মৃত হাসানের বাবা মো. মুন্না জানান, তাদের বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার মির্জানগর গ্রামে। বর্তমানে বাড্ডা এলাকায় থাকতো। হাসান ভাড়ায় মোটরসাইকেল চালাইতো।

তিনি আরও জানান, রাতে মধ্য বাড্ডা এলাকায় মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় কোনো এক যানবাহনের ধাক্কায় আহত হয়ে রাস্তায় পড়ে ছিল হাসান। খবর পেয়ে তাকে দ্রুত হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে হাসানকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে রাখা হয়েছে। বিষয়টি বাড্ডা থানা পুলিশ তদন্ত করছে।

এদিকে ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহবুবুর রহমান জানান, ভোরে খবর পাই ডেমরা স্টাফ কোয়ার্টারের সামনে সড়ক দুর্ঘটনায় এক নারী আহত হয়ে পড়ে আছে। দ্রুত ঘটনাস্থল থেকে ওই নারী কে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানান।

তিনি আরও জানান, ওই নারী পাগল প্রকৃতির। ওই এলাকায় ঘুরাফেরা করতো। ভোরে কোনো এক যানবাহনের ধাক্কায় আহত হয়েছিল। ওই নারীর পরিচয় জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।

 

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর