Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খুলনায় যুবকের আত্মহত্যার অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ এপ্রিল ২০২৬ ১২:৩৫

কাওসার গাজী।

খুলনা: খুলনার রূপসায় কাওসার গাজী (২২) নামের এক যুবক আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে উপজেলার ৪ নম্বর টিএসবি ইউনিয়নের তিলক তেতুলতলা এলাকায় এ ঘটনা ঘটে। সে মৃত ইউসুফ গাজীর ছেলে।

স্থানীয়রা জানান, কাউসার রাতে পরিবারের সদস্যদের বাইরে হাঁটতে যাচ্ছে বলে বাড়ি থেকে বের হয়ে যায়। একপর্যায়ে স্থানীয়রা তাকে পাশের একটি বিলের মধ্যে নেটের জাল গলায় পেচিয়ে গাছের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পায়। পরে তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শুক্রবার (৩ এপ্রিল) সকালে রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক মীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন
সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর