Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, সাবেক কাউন্সিলর নিহত

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১২ এপ্রিল ২০২৬ ২১:৩৫ | আপডেট: ১২ এপ্রিল ২০২৬ ২৩:১০

সাবেক পৌর কাউন্সিলর হুমায়ুন কবির সাগর।

‎বরিশাল: ‎বরিশাল-ঝালকাঠি মহাসড়কের নলছিটি উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে সাবেক পৌর কাউন্সিলর হুমায়ুন কবির সাগর (৩৫) নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন মোটরসাইকেল চালক।

রোববার (১২ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার রায়পুর এলাকায় ঘটনা ঘটে।
‎
‎নিহত হুমায়ুন কবির সাগর ঝালকাঠি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ছিলেন। আহত মোটরসাইকেল চালক মো. সোহেল ঝালকাঠি স্টেশন রোডের ব্যবসায়ী। তিনি বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন।
‎
‎সাগরের ভাই মাহবুব সৈকত বলেন, বরিশাল থেকে ঝালকাঠি আসার পথে হঠাৎ মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারান চালক। এ সময় সড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল চালক সোহেল ও আরোহী সাগর গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে শেবাচিম হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক সাগরকে মৃত ঘোষণা করেন।
‎
‎নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল আলম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর