Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শাহ আলী মাজারে হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার দাবি এনসিপি’র

স্টাফ করেসপন্ডেট
১৬ মে ২০২৬ ১৮:১৯ | আপডেট: ১৬ মে ২০২৬ ২১:৪৭

– ছবি : সংগৃহীত

ঢাকা: রাজধানীর মিরপুরে হজরত শাহ আলী বাগদাদী (রহ.) মাজারে হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শনিবার (১৬ মে) দুপুরে কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের নেতৃত্বে দলের একটি প্রতিনিধি দল মাজার পরিদর্শন করে এ দাবি জানায়।

পরিদর্শনকালে এনসিপি নেতারা মাজার জিয়ারত করেন এবং হামলায় আহত ও ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলে ঘটনার বিস্তারিত শোনেন। পরে তারা শাহ আলী থানার অফিসার ইনচার্জের সঙ্গে সাক্ষাৎ করে হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

এ সময় সারোয়ার তুষার গত দুই বছরে দেশের বিভিন্ন মাজারে সংঘটিত হামলার সুষ্ঠু তদন্তে একটি নিরপেক্ষ তদন্ত কমিশন গঠনের দাবি জানান।

বিজ্ঞাপন

তিনি বলেন, কুষ্টিয়ার ফিলিপনগরসহ বিভিন্ন স্থানে মাজারে হামলার ঘটনায় জড়িতদের রাজনৈতিক পরিচয় স্পষ্ট হলেও অনেক ক্ষেত্রে তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। রাজনৈতিক পরিচয় আড়াল করতে ‘মব’ শব্দ ব্যবহার করে দায় এড়ানোর চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে ওরস চলাকালে রাজধানীর মিরপুরে হজরত শাহ আলী বাগদাদী (রহ.) মাজারে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

সারাবাংলা/টিএম/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর