Wednesday 01 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধানমন্ত্রী সঙ্গে বৈঠক করেছেন সম্পাদক পরিষদ নেতারা

সিনিয়র করেসপন্ডেন্ট
১৭ মে ২০২৬ ১৯:৫৩ | আপডেট: ১৭ মে ২০২৬ ২২:৪৯

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন সম্পাদক পরিষদ নেতারা। ছবি: সংগৃহীত

ঢাকা: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য বৈঠক করেছেন সম্পাদক পরিষদের নেতারা। রোববার (১৭ মে) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয়।

অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি এবং গণমাধ্যমের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রী উপস্থিত সাংবাদিকদের নিয়ে এক মধ্যাহ্ন ভোজে অংশ নেন।

বৈঠকে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

বিজ্ঞাপন

সম্পাদক পরিষদের পক্ষে বৈঠকে অংশ নেন সংগঠনের সভাপতি ও নিউএজ সম্পাদক নুরুল কবির, সাধারণ সম্পাদক ও বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ রশিদ, দ্য ডেইলি স্টার সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম, মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস সম্পাদক শামসুল হক জাহিদ, দৈনিক ইনকিলাব সম্পাদক এএমএম বাহাউদ্দিন, সুপ্রভাত বাংলাদেশ সম্পাদক রুশো মাহমুদ এবং দৈনিক করতোয়া সম্পাদক মো. মোজাম্মেল হক।

এ ছাড়া সরকারের পক্ষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বৈঠকে উপস্থিত ছিলেন।