Wednesday 01 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুক্তরাজ্য ও দক্ষিণ কোরিয়া থেকে ৩ কার্গো এলএনজি কিনবে সরকার

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ মে ২০২৬ ১৮:৩৯ | আপডেট: ২৩ মে ২০২৬ ২১:০৩

– কোলাজ প্রতীকী ছবি

ঢাকা: তিন কার্গো এলএনজি ও সার আমদানিসহ তিনটি প্রস্তাব অনুমোদন দিয়েছে ‘সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’। এতে মোট ব্যয় হবে ৩ হাজার ২০ কোটি টাকা।

শনিবার (২৩ মে) সচিবালয়ে অনুষ্ঠিত ক্রয় কমিটির সভায় সভাপতিত্ব করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

অর্থ মন্ত্রণালয় জানায়, বৈঠকে স্পট মার্কেট থেকে তিনটি এলএনজি কার্গো (চলতি বছরের ২৩, ২৪ ও ২৫তম কার্গো) আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে দক্ষিণ কোরিয়ার ‘পসকো ইন্টারন্যাশনাল কর্পোরেশন’ থেকে ২টি এবং যুক্তরাজ্যের ‘টোটাল এনার্জি গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড’ থেকে ১টি কার্গো আমদানি করা হবে। এতে মোট ব্যয় হবে ২ হাজার ৩৩০ কোটি ৮১ লাখ ৬৪ হাজার টাকা।

বিজ্ঞাপন

এছাড়া বৈঠকে দুটি সার কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত চুক্তির আওতায় ‘কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড’ (কাফকো) থেকে ১৫তম লটে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার আমদানি করা হবে। প্রতি মেট্রিক টন সার ৬৮৮.৩৭৫ ডলার দরে বাংলাদেশি মুদ্রায় এতে ব্যয় হবে ২৫৪ কোটি ৫২ লাখ ৬৬ হাজার টাকা।

এছাড়া রাষ্ট্রায়ত্ত চুক্তির আওতায় মরক্কোর ‘ওসিপি নিউট্রিক্রপস’ থেকে ১২তম (ঐচ্ছিক-৪র্থ) লটের আওতায় ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার আমদানির একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। প্রতি মেট্রিক টন সার ৮৮১.৬৭ ডলার দরে বাংলাদেশি মুদ্রায় এতে ব্যয় হবে ৪৩৪ কোটি ৬৬ লাখ ৩৩ হাজার টাকা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর