Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজধানীতে স্বস্তির বৃষ্টি, ঈদযাত্রা ও পশুর হাটে বাড়ল ভোগান্তি

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ মে ২০২৬ ১৬:২২ | আপডেট: ২৫ মে ২০২৬ ১৮:১৯

ছবি: সারাবাংলা

ঢাকা: টানা তাপপ্রবাহ ও ভ্যাপসা গরমের পর সোমবার (২৫ মে) দুপুরে রাজধানীতে নামা বৃষ্টি কিছুটা স্বস্তি এনে দিলেও ঈদে ঘরমুখো মানুষের যাত্রা ও কোরবানির পশুর হাটে নতুন ভোগান্তি তৈরি করেছে। বৃষ্টির কারণে বিভিন্ন সড়কে যানজট ও ধীরগতি দেখা দিয়েছে। একই সঙ্গে পশুর হাটগুলোতে কাদা ও পানি জমে দুর্ভোগে পড়েছেন ক্রেতা-বিক্রেতারা।

সোমবার (২৫ মে) রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়। এর আগে রোববার (২৪ মে) বিকেলেও ঢাকার বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছিল। সোমবার সকাল থেকেই আকাশ ছিল ঘন কালো মেঘে ঢাকা। পরে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি শুরু হলে কমে আসে তীব্র গরমের অস্বস্তি।

ছবি: সারাবাংলা

রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বৃষ্টির কারণে অনেক সড়কে পানি জমে যানবাহনের গতি ধীর হয়ে পড়ে। ঈদ উপলক্ষ্যে ঘরমুখো মানুষের চাপ আগে থেকেই বেশি থাকায় বৃষ্টির পর দুর্ভোগ আরও বেড়ে যায়। বিশেষ করে সায়েদাবাদ, যাত্রাবাড়ী, ধোলাইপাড় ও গাবতলী এলাকায় যাত্রীদের দীর্ঘ সময় বাসের জন্য অপেক্ষা করতে দেখা যায়।

বিজ্ঞাপন

যাত্রাবাড়ীতে বরিশালগামী যাত্রী রাকিব ইসলাম বলেন, ‘গরমের মধ্যে বৃষ্টি হওয়ায় কিছুটা স্বস্তি পেয়েছি। কিন্তু রাস্তায় পানি জমে যাওয়ায় গাড়ি খুব ধীরে চলছে। সকাল থেকে বাসের জন্য অপেক্ষা করছি।’

এদিকে রাজধানীর বিভিন্ন পশুর হাটেও বৃষ্টির প্রভাব পড়েছে। হাটের ভেতরে কাদা ও পানি জমে পশু কেনাবেচায় বিঘ্ন সৃষ্টি হয়। অনেক বিক্রেতাকে পশু সামলাতে অতিরিক্ত বেগ পেতে দেখা গেছে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ পরিস্থিতিতে ঈদযাত্রা ও পশুর হাটে চলাচলের ক্ষেত্রে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সারাবাংলা/এসএ/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর