Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চট্টগ্রামে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার 

স্টাফ করেসপন্ডেন্ট
১১ জুন ২০২৬ ১২:৩৩

রবিউল আলম।

চট্টগ্রাম: চট্টগ্রামের হাটহাজারীতে এক শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্ত বাবা রবিউল আলমকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১০ জুন) কুমিল্লা জেলার লাকসাম থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৮ জুন) রাতে হাটহাজারী উপজেলাধীন আমান বাজার চৌধুরীপাড়াস্থ নূর মোহাম্মদ কলোনীর ৬ নং রুমে পিতা কর্তৃক এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগ পাওয়া যায়। ভিকটিমের পরিচয় ও গোপনীয়তা রক্ষার্থে তার নাম-পরিচয় প্রকাশ করেনি পুলিশ। এ ঘটনায় চট্টগ্রাম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযুক্ত রবিউল আলমকে গ্রেফতারের লক্ষ্যে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে উল্লেখিত এলাকা থেকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

এ বিষয়ে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম গণমাধ্যমকে জানান, উক্ত ঘটনায় মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং ঘটনার সকল দিক গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তিনি আরও বলেন, ‘নারী ও শিশু নির্যাতনের মতো জঘন্য অপরাধের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। অপরাধী যেই হোক না কেন, তাকে আইনের আওতায় এনে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সারাবাংলা/এসএন/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর