Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

স্ত্রীকে খুঁটির সঙ্গে বেঁধে স্বামীকে পিটিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ জুন ২০২৬ ১৫:৩৭

যশোর: যশারের চৌগাছায় স্ত্রীকে খুঁটির সঙ্গে বেঁধে জুয়েল আহমেদ রানা (৪০) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১১ জুন) সকালে উপজলার পাতিবিলা ইউনিয়নের মুক্তদাহ মোড়ে এ ঘটনা ঘটে। দুপুর সাড়ে ১২টার দিকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি মুক্তদাহ গ্রামের ওয়াদুদ খন্দকারের ছেলে ও স্থানীয় যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত।

স্থানীয় ও পুলিশ সূত্র জানা গেছে, রাজনীতিক বিরোধের জেরে সকালে মুক্তদাহ মোড়ে জুয়েল রানার সাথে প্রতিপক্ষের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ইউপি মেম্বার নজরুল ইসলামর ছেলে বাবু ও সুমন ইউসুফ, একই গ্রামর কাশেমসহ অজ্ঞাতনামা আরও ৫/৬ জন দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা জুয়েলকে এলোপাতাড়ি কুপিয়ে এবং পিটিয়ে দুই পায়ের হাঁটুর নিচ থেকে ভেঙে দেয়। গুরুতর আহত অবস্থায় স্বজনেরা জুয়েলকে উদ্ধার করে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

নিহতের স্ত্রী মায়া বেগম অভিযোগ করে বলেন, সকালে তিনি তার মেয়েকে স্কুলে নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। ওই সময় তার স্বামী স্থানীয় মোড়ে চা খেতে যান। হামলাকারীরা তাকে (স্ত্রীকে) একটি খুঁটির সঙ্গে বেঁধে রেখে তার স্বামীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে।

চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ জানিয়েছেন, জড়িতদর আটকে অভিযান চলছে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর