Wednesday 01 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
১৭ জুন ২০২৬ ২১:৩৫ | আপডেট: ১৮ জুন ২০২৬ ০০:০৬

সংসদে বক্তব্য রাখছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ – ছবি : সংগৃহীত

ঢাকা: মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বুধবার (১৭ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। দেশের জাতীয় স্বার্থ রক্ষায় ও সীমান্তে সব ধরনের অপরাধ শূন্যের কোঠায় নামিয়ে আনতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সমন্বিত পদক্ষেপ গ্রহণ করেছে বলেও তিনি উল্লেখ করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্ত দিয়ে মাদক, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ প্রবেশ বন্ধে সরকার নির্বাচনী ইশতেহার অনুযায়ী জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। গোয়েন্দা নজরদারি বৃদ্ধির মাধ্যমে অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হচ্ছে। সীমান্ত সুরক্ষা ও অপরাধ দমনে দুর্গম এলাকায় নতুন বিওপি ও টিওবি নির্মাণ করা হয়েছে এবং এ প্রক্রিয়া চলমান রয়েছে। এর ফলে টহলের সংখ্যা বৃদ্ধি করা সম্ভব হয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, দেশের দক্ষিণ-পশ্চিম ও উত্তর-পশ্চিম সীমান্তের সংবেদনশীল এলাকায় স্মার্ট বর্ডার সার্ভেইল্যান্স সিস্টেম স্থাপন করা হয়েছে। দুর্গম পার্বত্য সীমান্তে সীমান্ত সড়ক নির্মাণের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে, যা বিজিবির সক্ষমতা বাড়িয়েছে। সীমান্ত এলাকায় জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনার পাশাপাশি মিয়ানমার সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে ও ভারত সীমান্তের স্পর্শকাতর স্থানে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা বিবেচনাধীন রয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর