Wednesday 01 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বৈষম্যহীন দেশ বিনির্মাণে কাজ করছে সরকার: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ জুন ২০২৬ ১৫:৫২ | আপডেট: ১৯ জুন ২০২৬ ২০:৩১

যশোর: যশোরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের জয়তী সোসাইটির মিলনায়তনে এই ক্যাম্পের আয়োজন করে আমেরিকার সাহায্য সংস্থা ‘ইকো’। ক্যাম্পের উদ্বোধন করেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

এ সময় তিনি বলেন, বিএনপি সরকার পিছিয়ে পড়া, হতদরিদ্র মানুষের কল্যাণে নানামুখি কল্যাণকর উদ্যোগ নিয়েছে। ধনী-গরিব সবাইকে সঙ্গে নিয়ে বৈষম্যহীন একটা দেশ বিনির্মাণে কাজ করছে সরকার। সমাজকে এগিয়ে নিতে সরকারের পাশাপাশি বিভিন্ন সংস্থাকেও এগিয়ে আসতে হবে।

বিজ্ঞাপন

এ সময় পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রামার আরিফ নূর, নগর মহিলা দলের সভাপতি শামসুর নাহার পান্না, যশোর পৌরসভার সাবেক ওয়ার্ড কাউন্সিলর আনিছুর রহমান মুকুল, জয়তি সোসাইটির নির্বাহী পরিচালক অর্চনা বিশ্বাস, ইকোর প্রজেক্ট অফিসার আবদুল কাদের উপস্থিত ছিলেন।

চিকিৎসা দিয়েছেন বাংলাদেশ চক্ষু বিজ্ঞাণ গবেষণা ইনস্টিটিউটের সাবেক চিকিৎসক যশোরের স্বনামধন্য চক্ষু বিশেষজ্ঞ ডা. মাহমুদুর রহমান। আয়োজকরা জানান, দিনব্যাপী শহরের হতদরিদ্র বৃদ্ধদের ক্যাম্পে চক্ষু রোগ বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের পরীক্ষা করেছেন এবং প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন। ক্যাম্পে দেড় শতাধিক নারী ও পুরুষের চক্ষু চিকিৎসা ও ওষুধ প্রদান করা হয়। এর মধ্যে ৩৫ জনের ছানি অপারেশন করার উদ্যোগ নিয়েছেন আয়োজকরা।

ইকোর প্রজেক্ট অফিসার আবদুল কাদের জানান, ইকো সমাজের পিছিয়ে পড়া হতদরিদ্রদের জনগোষ্ঠির জন্য বিনামূল্যে শিক্ষা, স্বাস্থ্য- সেবা, খাদ্য, কর্মসংস্থান উপযোগী দক্ষতা মূলক প্রশিক্ষণ ও কর্মসংস্থানে সহযোগীতা, সম্বলহীনদের জন্য আবাসন সুবিধা প্রদান করছে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর