Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাবিনা আক্তার তুহিন ও রোকেয়া জামালকে ফের গ্রেফতার দেখানোর নির্দেশ

স্টাফ করেসপন্ডেট
২২ জুন ২০২৬ ১৫:০৫

ঢাকা: রাজধানীর পৃথক দুটি মামলায় সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিন এবং কাফরুল থানা মহিলা লীগের সভাপতি রোকেয়া জামালকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (২২ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম পুলিশের পৃথক আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষের পক্ষে আইনজীবী শামসুদ্দোহা সুমন গ্রেফতার আবেদনের সমর্থনে শুনানি করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী মোরশেদ হোসেন শাহীন গ্রেফতার দেখানোর বিরোধিতা করে জামিনের আবেদন জানান।

মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল সৌরভ সাবিনা আক্তার তুহিনকে আদালতে হাজির করে গ্রেফতার দেখানোর আবেদন করেন। আবেদনে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ৪ আগস্ট মিরপুর-১৪ এলাকার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে গুলিবিদ্ধ হন মিলন পান্না। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অজ্ঞাতনামা ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। সেই মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে সাবিনা আক্তার তুহিনকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত।

বিজ্ঞাপন

অন্যদিকে, কাফরুল থানা মহিলা লীগের সভাপতি রোকেয়া জামালকে মিরপুর মডেল থানার এসআই মো. কবির হোসেন আদালতে হাজির করে হত্যা মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মিরপুর-১০ এলাকায় গুলিবিদ্ধ হয়ে মো. শাকিল চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় শাকিলের বাবা অজ্ঞাতনামা প্রায় ৩০০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। ওই মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে রোকেয়া জামালকে গ্রেফতার দেখানোর আদেশ দেন আদালত।

তদন্ত কর্মকর্তারা আদালতে জানান, সুষ্ঠু তদন্তের স্বার্থে উভয় আসামিকে সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার দেখানো প্রয়োজন। শুনানি শেষে আদালত তাদের আবেদন মঞ্জুর করেন।

সারাবাংলা/টিএম/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর