Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পরীক্ষার প্রশ্নপত্রে বিশ্ববিদ্যালয়ের নাম না থাকায় শিক্ষার্থীদের পরীক্ষা বর্জন

তিতুমীর কলেজ প্রতিনিধি
২২ জুন ২০২৬ ২১:৩৬ | আপডেট: ২৪ জুন ২০২৬ ১২:৩৮

রাজধানীর সরকারি সাতটি কলেজ নিয়ে দেশের ৫৭ তম স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় হিসেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি যাত্রা শুরু করেছে।

সদ্য প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টির তিতুমীর ক্যাম্পাস সহ অন্যান্য ক্যাম্পাসের ইনকোর্স পরীক্ষার প্রশ্নপত্রে সেন্ট্রাল ইউনিভার্সিটি নাম না থাকায় পরীক্ষা বর্জন করেছে বিশ্ববিদ্যালয়টির ২৪-২৫ সেশনের শিক্ষার্থীরা।

২২ জুন (সোমবার) সকাল ১০ টায় তিতুমীর ক্যাম্পাসের পল্লী কবি ভবনের সামনে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন।

বিক্ষোভ মিছিলে, সেন্ট্রাল ছাড়া পরীক্ষা বয়কট বয়কট, সেন্ট্রাল না তিতুমীর সেন্ট্রাল সেন্ট্রাল, সেন্ট্রাল আমার অধিকার রুখে দেওয়ার সাধ্য কার, পরিচয়বিহীন পরীক্ষা মানিনা মানবোনা, ইত্যাদি স্লোগানে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন।

বিজ্ঞাপন

বিক্ষোভ মিছিল শেষে, ইংরেজি বিভাগের শিক্ষার্থী ফয়সাল আহমেদ টুটুল বলেন, প্রত্যেক বিভাগের পরীক্ষা ভিন্ন ভিন্ন সময়ে অনুষ্ঠিত হয়। যদি কোনো বিভাগের শিক্ষার্থীদের দাবি পূরণ না হয়, তাহলে তারাও নিজেদের পরীক্ষা বয়কট করবে।
আরও বলেন আমরা অন্যান্য বিভাগের থেকে কয়েকজন প্রতিনিধি নিয়ে অধ্যক্ষের এর কাছে স্মারকলিপি জমা দেই, যাতে আমাদের দাবিগুলো উপাচার্যের কাছে পৌঁছায়। ভবিষ্যতে যেকোনো নোটিশে ‘সেন্ট্রাল’ নাম উল্লেখ থাকতে হবে।

এ বিষয়ে কলেজটির অধ্যক্ষ ড. ছদরুদ্দীন আহমদ বলেন, একটি সমস্যা যেহেতু হয়েছে সেটার সমাধানও রয়েছে এখন তোমাদের পরীক্ষা বয়কট করা উচিত হয় নাই তাই এই পরীক্ষায় অংশগ্রহণ না করার জন্য তোমাদের কোন মার্ক দেওয়া হবে না। আজ বিকালে উপযার্য এর সাথে এই নিয়ে আলোচনা আছে সমস্যা গুলো নিয়ে কথা বলব।

সারাবাংলা/এমআর/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর