Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইতালিতে বাংলাদেশি একটি পরিবারের ৩ জনকে হত্যা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২৭ জুন ২০২৬ ০৯:৪৪ | আপডেট: ২৭ জুন ২০২৬ ১৩:১৬

নিহত ৩ বাংলাদেশি।

ইতালির রাজধানী রোমের অরেলিও এলাকায় ভয়াবহ এক হত্যাকাণ্ডে বাংলাদেশি একটি পরিবারের তিনজন নিহত হয়েছেন।

শুক্রবার (২৬ জুন) ইতালির স্থানীয় সময় রাত প্রায় ৯টায় ভিয়া মন্টিগ্লিও এলাকায় একটি বাসার ভেতরে এ ঘটনা ঘটে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহতরা হলেন এক দম্পতি ও তাদের মেয়েশিশু। তাদেরকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় পরিবারের আরেক সদস্য গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় পুলিশ ও ফরেনসিক টিম ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত হামলার কারণ বা সন্দেহভাজন সম্পর্কে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

নিহত পরিবারটি বাংলাদেশি বংশোদ্ভূত বলে জানা গেছে তাদের বাংলাদেশের গ্রামের বাড়ি নোয়াখালী কোম্পানিগঞ্জ উপজেলায় এবং তাদের বিরুদ্ধে কোনো অপরাধমূলক রেকর্ড ছিল না। পুলিশ ঘটনার রহস্য উদ্ঘাটনে কাজ করছে।

রোম পুলিশ জানিয়েছে, এটি একটি অত্যন্ত সংবেদনশীল মামলা এবং সব দিক বিবেচনা করে তদন্ত চলছে।

সারাবাংলা/একে/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর