Sunday 04 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আদাবরে গণপিটুনিতে আহত ডাকাতি মামলার আসামির মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ জুন ২০২৬ ১০:৩৮

ঢাকা: রাজধানীর আদাবর শ্যামলী হাউজিংয়ে একটি বাসায় ধারালো অস্ত্র নিয়ে লুটপাট করার সময় এলাকাবাসীর গণপিটুনিতে আহত এক যুবক পুলিশ হেফাজতে মারা গেছে। নিহত ওই যুবকের নাম জাহিদ (৩৮)।

শনিবার (২৭ জুন) বিকেলে পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহটি রাতে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ। জাহিদের বাড়ি ভোলার লালমোহন উপজেলার মহেশখালী গ্রামে। বাবার নাম জয়নাল হাজী।

আদাবর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইয়ামিন সরকার জানান, জাহিদ থাকত শ্যামলী হাউজিং ২য় প্রকল্প এলাকার ফার্ম গলিতে। শনিবার দুপুর ১২টার দিকে দুটি চাপাতি নিয়ে একই গলির খোরশেদ নামে এক ব্যক্তির বাড়িতে ঢুকে জাহিদ। সেই ঘরের ফার্নিচার, আসবাবপত্র কুপিয়ে নষ্ট করে এবং বিভিন্ন জিনিসপত্র ভাংচুর করে। খোরশেদকে অস্ত্র হাতে দৌড়ানি দেয়। এরপর ঘর থেকে ৩০ হাজার টাকা লুট করে সে।

বিজ্ঞাপন

তখন এলাকার লোকজন জড়ো হয়ে জাহিদকে ধরে গণপিটুনি দেয়। পরে থানায় খবর দিলে সেখান থেকে আহত অবস্থায় তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এরপর, আদাবর থানার ডাকাতি মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে শেষে কোর্টে প্রেরণ করা হয়। তবে কোর্টের হাজত খানায় ঢুকানোর আগে সে আবার অসুস্থ হয়ে পড়ে। সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে। তখন চিকিৎসক পরিক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

তিনি আরও জানান, জাহিদ মাদকাসক্ত ছিল। এর আগেও বিভিন্ন জনের উপর হামলা করেছে সে। থানায় মামলাও রয়েছে। এলাকার লোকজন তার প্রতি অতিষ্ঠ ছিল বলে জানা গেছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

সারাবাংলা/এসএসআর/এনজে
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর