Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

টাঙ্গাইলে বজ্রপাতে ২ জনের মৃত্যু

‎স্টাফ করেসপন্ডেন্ট
২ জুলাই ২০২৬ ০০:০৭

প্রতীকী ছবি

টাঙ্গাইল: জেলার ভূঞাপুরে নৌকায় রঙের কাজ করতে গিয়ে বজ্রপাতে দুই দিন মজুরের মৃত্যু হয়েছে। বুধবার (১ জুলাই) বিকেলে উপজেলার অর্জুনা ইউনিয়নের শুশুয়া চর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন- উপজেলার অর্জুনা ইউনিয়নের শুশুয়া চর এলাকার বখতিয়ার ইসলামের ছেলে ফরিদুল ইসলাম (২৫) ও জিন্নদ আলীর ছেলে ইয়াছিন আলী (৩০)।

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, যমুনা নদীর দুর্গম শুশুয়া চরে বুধবার বিকেলে তারা একসঙ্গে একটি নৌকার আলকাতরার কাজ করছিল। এমন সময় হঠাৎ বজ্রপাতে তারা ঘটনাস্থলে মারা যান। পরে স্বজনরা খবর পেয়ে দু’জনের মরদেহ বাড়ি নিয়ে যান। এদিকে তাদের মৃত্যুর ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

বিজ্ঞাপন

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম রেজাউল করিম স্থানীয়দের বরাত দিয়ে জানান, শুশুয়ার চরে বজ্রপাতে দু’জন দিনমজুরের মৃত্যুর বিষয়টি তিনি জেনেছেন। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর