Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪২২

স্টাফ করেসপন্ডেন্ট
২ জুলাই ২০২৬ ১৮:১৬ | আপডেট: ২ জুলাই ২০২৬ ২০:১৩

ঢাকা: রাজধানীতে পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪২২ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৮৯টি মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে ডিএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে ডিএমপি’র বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

নিয়াজ মেহেদী বলেন, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ কর্তৃক ৪৪ জন, লালবাগ বিভাগ কর্তৃক ১৯ জন, ওয়ায়ী বিভাগ কর্তৃক ৫৫ জন, মতিঝিল বিভাগ কর্তৃক ৪৩ জন, তেজগাঁও বিভাগ কর্তৃক ৮২ জন, মিরপুর বিভাগ কর্তৃক ৯৬ জন, গুলশান বিভাগ কর্তৃক ৩৪ জন, উত্তরা বিভাগ কর্তৃক ৪৪ জন এবং গোয়েন্দা বিভাগ কর্তৃক ৫ জনকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

তিনি জানান, তাদের থেকে ১ কেজি ৩৫৫ গ্রাম গাঁজা, ১০ হাজার ৫২৪ পিস ইয়াবা, ৫৩ গ্রাম হেরোইন, ১টি শর্টগান, ১টি ছুরি, ১টি রড, ১টি স্ক্রু ড্রাইভার, একটি হেক্সো ব্লেড, ১টি ল্যাপটপ, ১টি এসএসডি, ১৫টি মোবাইল, ১৬০টি সিম কার্ড, ১টি প্রাইভেটকার, ১টি ট্রাক, ১টি স্কুল ব্যাগ এবং নগদ ২ হাজার ৮৮০ টাকা উদ্ধার করা হয়।

সারাবাংলা/এমএইচ/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর