Saturday 04 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অহংকার যে একটি দেশ ও দলকে ধ্বংস করতে পারে- এর প্রমাণ হাসিনা: সোহেল তাজ

স্পেশাল করেসপন্ডেন্ট
৪ জুলাই ২০২৬ ১৯:৪০

– ফাইল ছবি : সারাবাংলা

ঢাকা: সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ বলেছেন, ‘একজন মানুষের ইগো ও অহংকার যে একটি দেশ এবং দলকে ধ্বংস করতে পারে- এর প্রমাণ হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবার।’

শনিবার (৪ জুলাই) বিকালে নিজের ভেরিফাইড ফেইসবুক পেইজে এক পোষ্টে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘গণহত্যা, গুম, খুন, দুর্নীতি করে, গণতন্ত্র কবর দিয়ে, মুক্তিযুদ্ধের চেতনাকে অপব্যবহার করে, দেশ এবং মানুষের সাথে বিস্বাসঘাতকতা করেছে আওয়ামীলীগ।’

সাবেক এই প্রতিমন্ত্রী আরও বলেন. ‘দেশকে ধ্বংস করে ছাত্র/জনতার ঝাঁটাপেটা খেয়ে পালিয়ে গিয়ে, দুর্নীতি/লুটপাট করে লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘সেই টাকার পাহাড়ে বসে আবার এখন ফেরার কথা বলে আওয়ামীলীগের নিরীহ নেতাকর্মীদের বিপদে ফেলার আরেকটি ভণ্ডামি করছে।’

সোহেল তাজ বলেন, ‘আত্মসমালোচনা এবং আত্মউপলব্ধি না করলে অদূর ভবিষ্যতে আওয়ামীলীগের রাজনীতির মাঠে ফিরে আসার সম্ভবনা খুবই কম।’