ঢাকা: রাজধানী বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৮৫৮টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
রোববার (৫ জুলাই) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, শনিবার (৪ জুলাই) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৩টি বাস, ২টি কাভার্ডভ্যান, ৬টি সিএনজি ও ১০টি মোটরসাইকেলসহ মোট ৩৫টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৪টি বাস, ৪টি ট্রাক, ১টি কাভার্ডভ্যান, ১৭টি সিএনজি ও ৩৩টি মোটরসাইকেলসহ মোট ৮৯টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ২টি বাস, ১টি ট্রাক, ৮টি কাভার্ডভ্যান, ১৬টি সিএনজি ও ৪৬টি মোটরসাইকেলসহ মোট ৯২টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৩১টি বাস, ১১টি ট্রাক, ১৬টি কাভার্ডভ্যান, ৪৪টি সিএনজি ও ৯১টি মোটরসাইকেলসহ মোট ২৩৪টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৮টি বাস, ২টি ট্রাক, ২টি কাভার্ডভ্যান, ১৬টি সিএনজি ও ২৩টি মোটরসাইকেলসহ মোট ৭৫টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৩টি বাস, ৩টি ট্রাক, ৪টি কাভার্ডভ্যান, ১৪টি সিএনজি, ৮০টি মোটরসাইকেলসহ মোট ১১৬টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ১১টি বাস, ৬টি ট্রাক, ৪টি কাভার্ডভ্যান, ৩৬টি সিএনজি ও ৪৮টি মোটরসাইকেলসহ মোট ১৫৮টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৯টি বাস, ৪টি কাভার্ডভ্যান, ১৩টি সিএনজি ও ১৮টি মোটরসাইকেলসহ মোট ৫৯টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৪১৮টি গাড়ি ডাম্পিং ও ৩৯৮টি গাড়ি রেকার করা হয়েছে।