সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির উদ্যোগে স্বাস্থ্য সচেতনতায় শিক্ষার্থীদের ভূমিকা নিয়ে আলোচনা সভা ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার ( ৯ জুলাই) সকাল ১১ টায় সাংবাদিক সমিতির কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা ও লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরিফ উদ্দিন জুয়েল, বাংলাদেশ চিকিৎসা গবেষণা বিএমআরসি ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের মহাসচিব জহিরুল ইসলাম শাকিল, তিতুমীর কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইমাম হোসেন, সদস্য সচিব সেলিম রেজা, যুগ্ম আহ্বায়ক আরিফ মোল্লা, যুগ্ম আহবায়ক রিমু হোসেন, যুগ্ন আহবায়ক আবু হুজাইফা রকি, ছাত্র ইউনিয়নের আহ্বায়ক আরাফাত হোসেন তপু, তিতুমীর কলেজ শাখা শিবিরের সেক্রেটারি মো.সোহেল রানা, তিতুমীর কলেজ শাখার জাতীয় ছাত্র শক্তির সদস্য সচিব আল নোমান নিরবসহ অন্যান্য রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা।
এছাড়াও সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতাকালীন সভাপতি রফিকুল ইসলাম রলি, সাবেক সভাপতি তাওসিফ মাইমুন, সাংবাদিক সমিতির বর্তমান সভাপতি এইচ এম মাহিন, সেক্রেটারি এইচ এম ইমরান, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ মজুমদার রাব্বি,অর্থ সম্পাদক মাসুম বিল্লাহ রাব্বি, কার্যনির্বাহী সদস্য মহি উদ্দিন, শফিক খানসহ সাংবাদিক সমিতির সদস্যবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ চিকিৎসা গবেষণা বিএমআরসি ও ডক্টরস অ্যাসোসিয়েশন অভ বাংলাদেশের মহাসচিব জহিরুল ইসলাম শাকিল বলেন, ডেঙ্গু নিয়ে আমাদের সকলেরই সচেতন হতে হবে নয়তো স্বৈরাচারের মত চেপে ধরবে ডেঙ্গু। সরকার স্বাথ্য সচেতনায় স্বাস্থ্য খাতে সর্বোচ্ছ বাজেট প্রদান করেন। ইতি মধ্যে সরকার স্বাস্থ্য খাতে অন্যান্য সরকারের তুলনায় এই প্রথম ১.০১ শতাংশ জিডিপি বরাদ্দ দিয়েছে যার টাকার পরিমান ৭০ হাজার কোটি টাকা।
তিনি আরও বলেন, তিতুমীর আয়তনে ছোট হলেও শিক্ষার্থীর দিক থেকে অনেক বড় শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষার্থীরা যদি পরিবার থেকে সচেতন হই তাহলে অনেকটা নিয়ন্ত্রণে চলে আসবে। আগের দিনে কলেরা ব্যাপক আকার ধারণ করেছিল সচেতনা তৈরির মাধ্যমে অনেকটা নিয়ত্রেন চলে আসবে।বর্তমান সরকার স্বাস্থ্য সচেতনায় কাজ করেছ।
বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরিফউদ্দিন জুয়েল বলেন, বর্তমান সরকার ডেঙ্গু প্রতিরোধে পরিকল্পনা হাতে নিয়েছেন। গত ২/৩ মাসে সরকার গঠনের পর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে আমরা ডেঙ্গু প্রতিরোধে কাজ করছি। তবে আমরা এই কাজে সন্তুষ্ট থাকতে চাইনা। দেশের মানুষের জন্য কাজ করে যেতে চাই। মানুষের জন্য আমাদের পরিশ্রম অব্যহত রাখতে প্রস্তুত।
আলোচনা সভায় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি রলি বলেন, ডেঙ্গু সচেতনতা শিক্ষার্থীদেরকে উদ্ভুদ্ধ করে তুলতে পারলে ডেঙ্গু রোধ করা আমাদের জন্য সহজ হবে। আগামীতে ডেঙ্গু মহামারি আকার ধারণের শঙ্কা থাকায় প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিমধ্যে নানান উদ্যোগ নিয়েছেন। তারও অংশ হিসেবে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটিতে ব্যাপক কাজের উদ্যাগ নিয়েছেন এবং কিছু দৃশ্যমান কাজও করেছেন।