Saturday 11 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হরমুজ প্রণালিতে জাহাজে ইরানের গুলি বন্ধের অঙ্গীকার চায় যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
১১ জুলাই ২০২৬ ১৫:৩৭

প্রতীকী ছবি।

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে গুলি চালানো বন্ধের বিষয়ে প্রকাশ্যে অঙ্গীকার করতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে হরমুজ প্রণালিকে আন্তর্জাতিক নৌযান চলাচলের জন্য উন্মুক্ত করতে তেহরানকে প্রকাশ্য ঘোষণা দিতে বলা হয়েছে।

শনিবার (১১ জুলাই) ওমানে অনুষ্ঠিত হতে যাওয়া যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকে বিষয়টি গুরুত্ব পাবে বলে জানিয়েছে মার্কিন কর্মকর্তারা।

মার্কিন সংবাদমাধ্যম বিবিসি’র বরাতে জানা গেছে, ইরান ব্যক্তিগতভাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টাদের জানিয়েছে, বাণিজ্যিক জাহাজে গুলি চালানোর ঘটনা ছিল একটি ভুল। তবে তেহরানের দাবি, এ ঘটনার জন্য দেশটির একটি নিয়ন্ত্রণের বাইরে থাকা কট্টরপন্থী গোষ্ঠী দায়ী।

বিজ্ঞাপন

হোয়াইট হাউজের মতে, চলতি সপ্তাহে হরমুজ প্রণালিতে উত্তেজনা ও জাহাজে হামলার ঘটনা জুনে হওয়া যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন। তবে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, উভয় পক্ষ আলোচনায় বসতে সম্মত হয়েছে। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি দাবি করেছেন, যুদ্ধবিরতির শর্ত ইরান মেনে চলেছে, বরং যুক্তরাষ্ট্রই তা লঙ্ঘন করেছে।

শনিবারের বৈঠকে মার্কিন প্রতিনিধি দলে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ ও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার অংশ নিতে পারেন। ইরানের পক্ষে আব্বাস আরাঘচির উপস্থিত থাকার কথা রয়েছে।

এর আগে ট্রাম্প সামাজিক মাধ্যমে দাবি করেন, ইরান আলোচনায় ফিরতে চেয়েছে। তবে তিনি সতর্ক করে বলেন, যুদ্ধবিরতি কার্যত শেষ হয়ে গেছে। এখন কোনো হামলা হলে যুক্তরাষ্ট্র কঠোর সামরিক জবাব দেবে।

চলতি সপ্তাহে উপসাগরীয় অঞ্চলে সংঘর্ষে ওমানের জলসীমা দিয়ে চলাচলকারী তিনটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়। এরপর থেকেই হরমুজ প্রণালিতে নিরাপত্তা ও আন্তর্জাতিক নৌচলাচল নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর