Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

স্লোভাকিয়া-জর্জিয়া-উত্তর মেসিডোনিয়ার প্রতিনিধিদের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১৫ জুলাই ২০২৬ ১৫:২৩

ঢাকা: জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত বাংলাদেশের ড. খলিলুর রহমান নিউইয়র্কে স্লোভাকিয়া, জর্জিয়া ও উত্তর মেসিডোনিয়ার শীর্ষ কূটনৈতিক প্রতিনিধিদের সঙ্গে পৃথক বৈঠক করেছেন।

বুধবার (১৫ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

বৈঠকে স্লোভাকিয়ার পররাষ্ট্র ও ইউরোপীয় বিষয়ক মন্ত্রী জুরাজ ব্লানার, জর্জিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী লাশা দারসালিয়া এবং উত্তর মেসিডোনিয়ার পররাষ্ট্র ও বৈদেশিক বাণিজ্য বিষয়ক উপমন্ত্রী জোরান দিমিত্রোভস্কির সঙ্গে আসন্ন ৮১তম সাধারণ পরিষদ অধিবেশনের অগ্রাধিকারমূলক বিষয় নিয়ে মতবিনিময় করেন ড. খলিলুর রহমান।

বিজ্ঞাপন

বৈঠকে ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতিত্বে একটি উন্মুক্ত, অন্তর্ভুক্তিমূলক এবং সদস্য রাষ্ট্রনির্ভর পদ্ধতি অনুসরণের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

তিনি বলেন, ৮১তম অধিবেশনে সদস্য রাষ্ট্রগুলোর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় বহুপাক্ষিক সহযোগিতা জোরদার করাই হবে তার সভাপতিত্বের অন্যতম প্রধান লক্ষ্য।

সারাবাংলা/একে/এনজে
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর