Monday 27 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নারীদের শিক্ষিত করতে সরকার সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করছে: খায়ের ভূঁইয়া

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ জুলাই ২০২৬ ১৬:১৮

লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া।

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, সরকার শিক্ষা খাতে সর্বোচ্চ বাজেট প্রণয়ন করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা দিয়েছেন- মাস্টার্স পর্যন্ত মেয়েদের উপবৃত্তিসহ অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করা হবে। নারীদের শিক্ষিত করতে সরকার সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করছে। দেশের মোট জনসংখ্যার অর্ধেক নারী; এই বিপুল নারীশক্তিকে কাজের উপযোগী করে তুলতে না পারলে দেশ এগিয়ে যাবে না।

সোমবার (২৭ জুলাই) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের হলরুম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া আরও বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আরও যত্নবান হতে হবে। শিক্ষার্থীদের শিক্ষার প্রতি তাদের মনোযোগ বৃদ্ধি করতে হবে, যেন আমাদের সন্তানেরা সুশিক্ষিত হিসেবে গড়ে উঠতে পারে। প্রাথমিকে আমরা ধীরে ধীরে ধর্মীয় শিক্ষা নিশ্চিত করছি, যাতে শিক্ষার্থীদের এর জন্য আর বাইরে যেতে না হয়। শিক্ষকেরা পড়ালেখার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখবেন। শিক্ষা একটি জাতির মেরুদণ্ড—আর সেই শিক্ষাব্যবস্থাকে আমরা আধুনিক, বিজ্ঞানভিত্তিক ও বিশ্বায়নের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে নিতে চাচ্ছি।

বিজ্ঞাপন

শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আনোয়ার হোসেন টিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর (পশ্চিম) বিএনপির সাবেক আহ্বায়ক আবদুল করিম ভূঁইয়া মিজান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম হোসেন ঝন্টু ও বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি আবদুর রহিমসহ আরও অনেকে।

সারাবাংলা/এসআর/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর