Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঢাকার বাতাস ‘সহনীয়’ পর্যায়ে

সিনিয়র করেসপন্ডেন্ট
১৫ আগস্ট ২০২৬ ১১:৩৫ | আপডেট: ১৫ আগস্ট ২০২৬ ১২:৪০

 

ঢাকা: বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তন ও ক্রমাগত উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রভাবে বায়ুদূষণ উদ্বেগজনক হারে বাড়ছে। তবে সর্বশেষ পাওয়া আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) লাইভ তথ্যানুযায়ী, বায়ুদূষণের তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান ২৪তম। বর্তমানে ঢাকার বায়ু মানদণ্ড বা একিউআই স্কোর ৭৯, যা আবহাওয়া অনুযায়ী ‘সহনীয় বা মাঝারি’ পর্যায় হিসেবে বিবেচিত হয়।

শনিবার (১৫ আগস্ট) আইকিউএয়ারের লাইভ র‍্যাংকিং অনুযায়ী, বিশ্বের দূষিত শহরের তালিকায় ১৭০ স্কোর নিয়ে শীর্ষে অবস্থান করছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। এছাড়া ১৬৬ স্কোর নিয়ে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে মালয়েশিয়ার কুচিং এবং ভারতের দিল্লি। মানামা ও দোহার বাতাসও রয়েছে অস্বাস্থ্যকর তালিকায়।

বিজ্ঞাপন

সাধারণত এয়ার কোয়ালিটি ইনডেক্সের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ হলে বাতাসকে ‘ভালো’ বলা হয়। ৫১ থেকে ১০০ হলে তা ‘মাঝারি বা সহনীয়’ ধরা হয়। ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ এবং ১৫১ থেকে ২০০ হলে ‘অস্বাস্থ্যকর’ বিবেচিত হয়। এছাড়া ২০১ থেকে ৩০০ স্কোরকে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি স্কোরকে ‘দুর্যোগপূর্ণ বা বিপজ্জনক’ বলে ঘোষণা করা হয়।

 

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর