Monday 17 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভঙ্গুর অবস্থা সামলে অবকাঠামো উন্নয়নে কাজ করছে সরকার: রিজভী

সিনিয়র করেসপন্ডেন্ট
১৭ আগস্ট ২০২৬ ১৬:০০ | আপডেট: ১৭ আগস্ট ২০২৬ ১৬:০৯

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, একটি ভঙ্গুর স্তূপ, অরাজকতা, গুম এবং বিচারবহির্ভূত হত্যার রাজনৈতিক নৈরাজ্যের লিগ্যাসির ওপর দাঁড়িয়ে বর্তমান সরকার প্রতিষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, অতীত সরকারের আমলে বাংলাদেশ ব্যাংক ও সোনালী ব্যাংকসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের অর্থ লোপাট এবং মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতির রূপকথার গল্প সৃষ্টি করা হলেও বর্তমান সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, সামাজিক সুরক্ষা থেকে শুরু করে অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য প্রত্যেকটি ক্ষেত্রে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনি প্রতিশ্রুতি পূরণে দিনরাত নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন ও বৃক্ষরোপণসহ জনগণের কল্যাণে গৃহীত নানা কর্মসূচি প্রথম দিন থেকেই বাস্তবায়ন করা হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবন্ধকতা সত্ত্বেও তা অতিক্রম করে সরকার জনগণের স্বস্তি নিশ্চিতে সব বাধা কাটিয়ে কাজ অব্যাহত রেখেছে বলে তিনি জানান।

উক্ত সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ইসমাইল জবিউল্লাহ, তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন, উপদেষ্টা ড. মাহদী আমিন, হুমায়ূন কবির, জাহিদুল হাসান, প্রেস সচিব সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর