Monday 17 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুড়িগ্রামে স্কুলে শিক্ষকদের অনুপস্থিতি ঘিরে শিক্ষার্থীদের আন্দোলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ আগস্ট ২০২৬ ১৯:০৩

কুড়িগ্রাম: বিদ্যালয়ে শিক্ষকদের অনুপস্থিতি ঘিরে আন্দোলনে করেছে কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদের অববাহিকার চরাঞ্চলে অবিস্থত খেওয়ার আলগার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিকের শিশু শিক্ষার্থীরা।

সোমবার (১৭ আগস্ট) সকালে শিক্ষার্থীরা বিদ্যালয়ে গিয়ে সব কক্ষ বন্ধ দেখতে পেয়ে পরে তারা লাঠিসোটা হাতে আন্দোলনে নামে। শিক্ষার্থীদের অভিযোগ, শিক্ষকরা ঠিকমতো স্কুলে আসেন না। সঠিক পাঠদান হয়না বিদ্যালয়টিতে।

বিদ্যালয়টির পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা জানান, শিক্ষকরা দিনের পর দিন স্কুলে আসেননা। সময়মতো পাঠদান হয়না। শিক্ষকরা যাতে নিয়মিত হয় সে লক্ষে আজ আন্দোলনে নেমেছেন তারা।

বিজ্ঞাপন

স্থানিয় বাসিন্দা আল আমিন জানান, দীর্ঘদিন থেকে বিদ্যালয়টির এমন অবস্থা। পাঁচজন শিক্ষকের কেউ নিয়মিত বিদ্যালয়ে আসেন না। বর্তমান প্রধান শিক্ষক ইসরাত জাহান দায়িত্ব নেওয়ার পর এমন অবস্থা হয়েছে। আজকে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেছে। পরে স্থানীয়রা গিয়ে শিক্ষার্থীদের শান্ত করেন।

বিদ্যালয়টির প্রধান শিক্ষক ইসরাত জাহানকে কয়েকবার ফোন দিলেও তিনি কল রিসিভ করেননি।

কুড়িগ্রাম জেলা শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার সরকার জানান, বিযয়টি তার নজরে এসেছে। শিক্ষকরা কেন বিদ্যালয়ে গেলেন না তা ক্ষতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর