Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পেলেন সাবেক মন্ত্রী দীপু মনি

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ আগস্ট ২০২৬ ১৬:২৭ | আপডেট: ১৯ আগস্ট ২০২৬ ২০:৩৪

সাবেক সংসদ সদস্য ডা. দীপু মনি এবং তার স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ। 

ঢাকা: স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের শেষকৃত্যে অংশ নিতে সাবেক সমাজকল্যাণমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য ডা. দীপু মনিকে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) তার মেয়ে তানি দিপাবলি নেওয়াজের আবেদনের পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ এ অনুমতি দেয়। প্যারোলের আওতায় বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তিনি কারাগারের বাইরে থাকতে পারবেন।

মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রথমে চার দিনের প্যারোলের আবেদন করা হলেও কর্তৃপক্ষ ১২ ঘণ্টার জন্য মুক্তির অনুমোদন দিয়েছে।

বিজ্ঞাপন

জানা গেছে, বাবার মৃত্যুর পর মায়ের প্যারোল নিশ্চিত করতে বুধবার সকাল থেকেই বিভিন্ন দফতরে যোগাযোগ করেন তানি দিপাবলি নেওয়াজ। প্যারোলে মুক্তির অনুমতি পাওয়ার পরই ব্যারিস্টার তৌফিক নেওয়াজের দাফনের প্রস্তুতি নেওয়া হয়।

দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম জানান, বুধবার দুপুরে তানি দিপাবলি নেওয়াজ কারাগারে গিয়ে মায়ের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে প্যারোলের আবেদন সংক্রান্ত প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করা হয়।

বর্তমানে ডা. দীপু মনি মুন্সীগঞ্জ জেলা কারাগারে রয়েছেন।

উল্লেখ্য, সমাজকল্যাণ ও শিক্ষা মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী এবং সাবেক সংসদ সদস্য ডা. দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, প্যারোলে মুক্তির আবেদন পাওয়ার পর প্রচলিত বিধি অনুসরণ করেই প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সারাবাংলা/টিএম/এনজে
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর