Wednesday 19 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

প্রতিবন্ধীদের কোনোভাবেই বাধা হিসেবে দেখা উচিত নয়: ভারপ্রাপ্ত স্পিকার

সিনিয়র করেসপন্ডেন্ট
১৯ আগস্ট ২০২৬ ১৭:০২

ঢাকা: ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ব্লাইন্ড এডুকেশন অ্যান্ড রিহ্যাবিলিটেশন ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (বার্ডো) একটি প্রতিনিধিদল।

বুধবার (১৯ আগস্ট) সংস্থাটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. সাইদুল হকের নেতৃত্বে প্রতিনিধিদলটি ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করে।

সাক্ষাৎকালে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল বলেন, প্রতিটি মানুষকে সমমর্যাদা দেওয়া এবং মানুষের প্রতি শ্রদ্ধাশীল হওয়া আমাদের সবার পবিত্র কর্তব্য।

কেউ স্বেচ্ছায় প্রতিবন্ধী হয়ে জন্মায় না উল্লেখ করে তিনি বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের আমাদের কোনোভাবেই প্রতিবন্ধকতা বা বাধা হিসেবে দেখা উচিত নয়। মানুষকে যথাযথ মর্যাদা প্রদান করা সংসদ সদস্যদের অন্যতম প্রধান দায়িত্ব বলেও তিনি মন্তব্য করেন।

বিজ্ঞাপন

এ সময় প্রতিনিধিদলটি বৈশ্বিক পরিসরে প্রতিবন্ধীদের যথাযথ সুরক্ষা দেওয়া, শিক্ষার অধিকার এবং মানুষ হিসেবে সমতার অধিকার নিশ্চিত করার বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বিস্তারিত মতবিনিময় করে। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোতে প্রতিবন্ধীদের প্রতিনিধিত্ব রাখা এবং সংসদীয় ককাস গঠনের মাধ্যমে তাদের যথাযথ আইনি সুরক্ষা ও মানসম্মত কর্মসংস্থান নিশ্চিত করার জন্য জোরালো আহ্বান জানানো হয়।

উল্লেখ্য, বার্ডো মূলত দৃষ্টিপ্রতিবন্ধী এবং অন্যান্য প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা, পুনর্বাসন ও স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে কাজ করে থাকে। বাংলাদেশে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার প্রতিষ্ঠা, শিক্ষা ও পুনর্বাসনে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ সংস্থাটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. সাইদুল হক দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’-এ ভূষিত হয়েছেন।

বিজ্ঞাপন

কেন সে দেখা দিল রে!
১৯ আগস্ট ২০২৬ ১৭:৩৭

আরো

সম্পর্কিত খবর