Wednesday 19 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কারা মহাপরিদর্শক মোতাহের হোসেনকে সরিয়ে দিলো সরকার

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ আগস্ট ২০২৬ ১৯:২৮ | আপডেট: ১৯ আগস্ট ২০২৬ ১৯:২৯

সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন।

ঢাকা: কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেনকে সরিয়ে দিয়েছে সরকার। তাকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে। এজন্য তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর (সেনাবাহিনী) বিএ-৪৯৫৪ ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেনকে বদলিপূর্বক বর্তমান প্রেষণ পদ থেকে প্রত্যাবর্তন করা হয়েছে। একই সঙ্গে তাকে তার চাকরি সংশ্লিষ্ট বিভাগ বাংলাদেশ সেনাবাহিনীতে ন্যস্ত করা হয়েছে।

বিজ্ঞাপন

মোতাহের হোসেন ২০২৪ সালের ১১ আগস্ট কারা মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব নিয়েছিলেন।

সারাবাংলা/এমএইচ/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর