Thursday 20 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ডিসিইউ’র একাডেমিক মাইগ্রেশন ইস্যুতে ‘হ্যাঁ’ ভোট জয়ী, শীর্ষে তিতুমীর কলেজ

তিতুমীর কলেজ প্রতিনিধি
২০ আগস্ট ২০২৬ ২০:৪১

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি (ডিসিইউ)-এর একাডেমিক মাইগ্রেশন বিষয়ে শিক্ষার্থীদের মতামত জানতে আয়োজিত অনলাইন ভোটে ‘হ্যাঁ’ ভোট জয়ী হয়েছে। ভোটে অংশ নেওয়া শিক্ষার্থীদের বড় একটি অংশ একাডেমিক মাইগ্রেশনের পক্ষে মত দিয়েছেন।

আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই সারসংক্ষেপ প্রতিবেদন প্রকাশ করা হয়।

ভোটের ফলাফল অনুযায়ী, মোট ১৯ হাজার ৬৮২টি ভোটের মধ্যে একাডেমিক মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১৭ হাজার ১২টি, যা মোট ভোটের ৮৬ দশমিক ৪ শতাংশ। বিপরীতে ‘না’ ভোট পড়েছে ২ হাজার ৫৩২টি। আর ‘মন্তব্য নেই’ অপশনটি বেছে নিয়েছেন ১৩৮ জন শিক্ষার্থী।

বিজ্ঞাপন

সাত কলেজের মধ্যে ভোটার অংশগ্রহণের সংখ্যায় শীর্ষে রয়েছে সরকারি তিতুমীর কলেজ। প্রতিষ্ঠানটির ৪ হাজার ৮৭৭ জন শিক্ষার্থী অনলাইন ভোটে অংশ নিয়েছেন। দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা কলেজ, সেখান থেকে ভোট দিয়েছেন ৪ হাজার ১৪৬ জন শিক্ষার্থী।

ডিসিইউর মোট ৫৪ হাজার ৩৯৬ জন যোগ্য ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১৯ হাজার ৬৮২ জন। সে হিসাবে মোট ভোটদানের হার ছিল ৩৬ দশমিক ১৮ শতাংশ।

জানা গেছে, গত ১৭ আগস্ট সকাল ১০টায় শুরু হওয়া ভোটগ্রহণ ২০ আগস্ট বিকেল ৪টায় শেষ হয়।

ভোটের ফলাফলে একাডেমিক মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ ভোটের স্পষ্ট জয় এবং তিতুমীর কলেজ থেকে সর্বোচ্চ শিক্ষার্থী অংশগ্রহণ ডিসিইউর গঠন ও এর একাডেমিক কাঠামো নিয়ে শিক্ষার্থীদের আগ্রহ ও সক্রিয় অংশগ্রহণের বিষয়টি তুলে ধরেছে।

সারাবাংলা/এপি/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর