Saturday 17 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাংলাদেশ সফরে ভারতের ন্যাশনাল ডিফেন্স কলেজের ১৫ সদস্যের প্রতিনিধি দল

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১ সেপ্টেম্বর ২০২৬ ১৮:২৯ | আপডেট: ১ সেপ্টেম্বর ২০২৬ ২১:০৮

ন্যাশনাল ডিফেন্স কলেজের ১৫ সদস্যের প্রতিনিধি দল

ঢাকা: ভারতের ন্যাশনাল ডিফেন্স কলেজের পনেরো সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধিদল বর্তমানে বাংলাদেশ সফরে এসেছেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এই তথ্য জানিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন।

ভারতীয় হাইকমিশন জানায়, প্রতিনিধি দলটি নয়াদিল্লি থেকে ৩০ আগস্ট তাদের স্ট্র‍্যাটেজিক নেইবারহুড স্টাডি ট্যুর-এর অংশ হিসেবে বাংলাদেশে এসে পৌঁছায়।

এই প্রতিনিধিদলটিতে ভারতীয় সশস্ত্র বাহিনী, বেসামরিক খাত ও বন্ধুত্বপূর্ণ বিদেশি রাষ্ট্রসমূহের সশস্ত্র বাহিনীর ১৫ জন কর্মকর্তা ও সদস্য রয়েছেন। পৌঁছানোর পর প্রতিনিধিদলটি ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার দিনেশ ত্রিবেদীর সঙ্গে মতবিনিময় করে।

বিজ্ঞাপন

প্রতিনিধিদলটি তাদের সফরের অংশ হিসেবে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আতিথেয়তা লাভ করবে এবং বাংলাদেশের ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তারা সঙ্গে মতবিনিময় করবে বলেও হাইকমিশন জানিয়েছে।

সারাবাংলা/একে/এসএস
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর