Thursday 03 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪২৯

স্টাফ করেসপন্ডেন্ট
৩ সেপ্টেম্বর ২০২৬ ১১:৪৯ | আপডেট: ৩ সেপ্টেম্বর ২০২৬ ১৪:৩৭

প্রতীকী ছবি।

ঢাকা: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪২৯ জন গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৬৪টি মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

আকতার হোসেন বলেন, গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগ কর্তৃক ২২ জন, লালবাগ বিভাগ কর্তৃক ২২ জন, ওয়ারী বিভাগ কর্তৃক ৩৯ জন, মতিঝিল বিভাগ কর্তৃক ৬৬ জন, তেজগাঁও বিভাগ কর্তৃক ৬২ জন, মিরপুর বিভাগ কর্তৃক ১৪৪ জন, গুলশান বিভাগ কর্তৃক ৩৫ জন ও উত্তরা বিভাগ কর্তৃক ৩৯ জন, ও গোয়েন্দা বিভাগ কর্তৃক ২ জনকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

তিনি জানান, অভিযানকালে ৮২২ পিস ইয়াবা, ১৯ কেজি ১৮৫ গ্রাম গাঁজা, ৮৮ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়।

সারাবাংলা/এমএইচ/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর