Thursday 03 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাতক্ষীরায় ৩টি অস্ত্র ও ১১ রাউন্ড গুলিসহ গ্রেফতার ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ সেপ্টেম্বর ২০২৬ ১৪:৩১

আরিফুল ইসলাম।

সাতক্ষীরা: সাতক্ষীরায় ৩টি দেশি-বিদেশি অস্ত্র ও ১১ রাউন্ড গুলিসহ আরিফুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‍্যাব-৬।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে সাতক্ষীরা সদর থানার চৌবাড়িয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আরিফুল ইসলাম সাতক্ষীরা সদর থানার চৌবাড়িয়া এলাকার মো. জয়নাল সরদারের ছেলে।

র‍্যাব জানায়, মাদক ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে পরিচালিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে নিয়মিত অভিযানের অংশ হিসেবে র‍্যাব-৬, সিপিসি-১ (সাতক্ষীরা ক্যাম্প)-এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে চৌবাড়িয়া এলাকায় এক অস্ত্রধারী অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে ভোর সাড়ে ৫টার দিকে উক্ত স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

বিজ্ঞাপন

পরবর্তীতে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ২টি দেশীয় তৈরি ওয়ান শুটার গান এবং সর্বমোট ১১ রাউন্ড গুলি উদ্ধার ও বিধিমোতাবেক জব্দ করা হয়।

সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের পূর্বক তাকে এবং উদ্ধারকৃত অস্ত্র-গুলি সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। অবৈধ অস্ত্র, মাদক ও চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে র‍্যাবের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর