Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

স্ত্রীকে গুলির পর বাবা অস্ত্র লুকানোর দায়িত্ব দেয় ছেলেকে

স্টাফ করেসপন্ডেন্ট 
৬ সেপ্টেম্বর ২০২৬ ১৭:২৮ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৩১

স্ত্রীকে গুলির ঘটনায় গ্রেফতার আব্দুল মান্নান এবং তার দুই সহযোগী রাকিব ও হাতিম মিয়া। ছবি: সংগৃহীত

ঢাকা: মাদক ব্যবসা ও সেবন নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে রাজধানীর দারুসসালামে নিজ বাসায় স্ত্রীকে গুলির পর বাঁচার জন্য অস্ত্র লুকাতে দায়িত্ব দেওয়া হয় ছেলেকে। এ ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে র‌্যাব।

রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র‍্যাব-৪ এর অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, ‘শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর দারুসসালাম থানাধীন মসজিদ গলি এলাকায় নিজ বাসায় একজন নারী গুলিবিদ্ধ হন। তখন গুলিবিদ্ধ আহত নারীকে প্রথমে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরবর্তী সময়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বিজ্ঞাপন

ঘটনার পর র‌্যাব-৪ রোববার (৬ সেপ্টেম্বর) ভোরে রাজধানীর দাসরুসসালাম এলাকায় অভিযান পরিচালনা করে ওই ঘটনায় জড়িত তিন জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো- মো. আব্দুল মান্নান ওরফে আব্দুল হান্নান (৪৫), মো. রাকিব (২৫) এবং মো. হাতিম মিয়া (২১)। এ সময়ে তাদের কাছ থেকে একটি বিদেশি আগ্নেয়াস্ত্র, একটি ম্যাগজিন, দুই রাউন্ড তাজা গুলি এবং ২১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

লে. কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, ‘গ্রেফতার আসামি আব্দুল মান্নান ওরফে হান্নান একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং অস্ত্রধারী সন্ত্রাসী। সে তার পরিবারসহ আমিনুল ডাক্তারের টিনশেড বাসায় ভাড়াটিয়া হিসেবে থাকে। উদ্ধার করা অবৈধ অস্ত্র সে রাজধানীর দারুসসালাম থানাসহ আশেপাশের এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অপরাধমূলক ও সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহার করত। আসামি আব্দুল মান্নান প্রায়ই সময় স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ করত।’

তিনি বলেন, ‘ঘটনার দিন সন্ধ্যায় আসামি মান্নান মাদক সেবন করে বাসায় এসে তার স্ত্রীর সঙ্গে ঝগড়া বিবাদে লিপ্ত হয়। ঝগড়ার সময় কথা কাটাকাটির এক পর্যায়ে মান্নান ক্ষিপ্ত হয়ে তার স্ত্রীর উদ্দেশে পিস্তল দিয়ে গুলি করে। এতে তার স্ত্রী গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে তাকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরবর্তী সময়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি করা হয়। আসামি মান্নান ঘটনার পর পরই অস্ত্রটি তার ছেলে রাকিবের মাধ্যমে তার বন্ধু মো. হাতেম মিয়ার বাসায় রাখে।’

তিনি আরও বলেন, ‘গ্রেফতার আসামিদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় মাদক, ছিনতাই, চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় পাঠানো করা হয়েছে।

সারাবাংলা/এমএইচ/পিটিএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর