Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নওগাঁয় পানিতে ডুবে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ জুলাই ২০২৪ ১৬:১৮ | আপডেট: ১৭ জুলাই ২০২৪ ১৬:২৩

নওগাঁ: নওগাঁর আত্রাইয়ে আবু বক্কর (৬) নামে এক শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের সিংসাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

শিশু আবু বক্কর উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের সিংসাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, আজ সকাল ১১টার দিকে বাড়ির উঠানে খেলা করছিল আবু বক্কর। এর কিছু পরে তাকে পরিবারের লোকজন দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুজির এক পর্যায়ে বাড়ির পাশের জলাশয়ের পানিতে আবু বক্করের মরদেহ ভাসতে দেখতে পান। দ্রুত উদ্ধার করে তাকে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

আবু বক্করের পরিবারের সদস্যদের প্রাথমিক ধারণা, খেলার এক পর্যায়ে সবার অজান্তে বাড়ির পাশের জলাশয়ের পানিতে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বন্যা মৌসুমে অভিভাবককে তাদের সন্তানদের প্রতি দৃষ্টি রাখতে অনুরোধ জানান।

সারাবাংলা/ইআ