Sunday 02 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নোয়াখালী পৌরসভা কার্যালয়ে হামলা-ভাঙচুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ আগস্ট ২০২৪ ২১:৫২

নোয়াখালী: নোয়াখালী পৌরসভা কার্যালয়ে হামলা-ভাঙচুর চালিয়েছে একদল দুর্বৃত্ত। এ সময় পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিদ উল্যাহ খান পৌরসভা কার্যালয়ে ছিলেন না।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকেলে ওই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সপ্তাহের শেষ দিন হওয়ায় পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের অনেকেই দিনের কাজ শেষ করে কর্মস্থল ত্যাগ করেন। এমন সময় দেখেন ১৫ থেকে ১৬ জনের একদল তরুণ অতর্কিতে পৌরসভা ভবনের দ্বিতীয় তলায় মেয়রের কক্ষের সামনের অংশে ভাঙচুর চালায়। হামলাকারীরা মেয়রের কক্ষের দুইটি জানালা এবং নিচ তলার সিঁড়ির পাশের ডিজিটাল সেন্টারের একটি জানালা ভাঙচুর করেন। এ ছাড়া ভাঙচুর করেন দুইটি সিসিটিভি ক্যামেরা। অল্পকিছু সময়ের মধ্যে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করেন।

বিজ্ঞাপন

মেয়র সহিদ উল্যাহ খান সোহেল সাংবাদিকদের বলেন, হামলার ঘটনার অল্প কিছুক্ষণ আগে তিনি কার্যালয় থেকে বেরিয়েছেন। হামলাকারীরা তার কক্ষের দুইটি জানালাসহ চারটি জানালার কাচ ভাঙচুর করেছে। এ ছাড়া দুইটি সিসিটিভি ক্যামেরাও ভাঙচুর করা হয়েছে। তিনি ঘটনার জন্য বিএনপিকে দায়ী করেছেন।

যোগাযোগ করা হলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান বলেন, ‘পৌরসভার হামলার ঘটনায় বিএনপির দলীয় কেউ জড়িত ছিল না।’

সুধারাম থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান পাঠান বলেন, ‘পৌরসভা কার্যালয়ে হামলার কথা শুনেছি। পুলিশ পাঠিয়ে বিষয়টি সম্পর্কে খোঁজ নেওয়া হচ্ছে।’

সারাবাংলা/একে
বিজ্ঞাপন

আরো