Sunday 02 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাবেক সচিবের বাসায় ‘টাকা আর টাকা’

সিনিয়র করেসপন্ডেন্ট
১৬ আগস্ট ২০২৪ ২২:২৮ | আপডেট: ১৬ আগস্ট ২০২৪ ২২:৪৫

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরে সাবেক একজন সাবেক সচিবের বাসা থেকে কয়েক কোটি নগদ টাকা উদ্ধার করেছে পুলিশ। ওই সচিবের নাম শাহ কামাল। তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ছিলেন।

মোহাম্মদপুর থানা পুলিশ জানিয়েছে, সাবেক সচিব শাহ কামালের বাবর রোডে অবস্থিত ২৯/২ এবং ৩ নম্বর বাড়ি থেকে বাংলাদেশি টাকার পাশাপাশি বিভিন্ন দেশের বিপুল পরিমাণ মুদ্রাও উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৬ আগস্ট) সন্ধ্যার পর জনগণের অভিযোগের পর বাসা দু’টিতে অভিযান চালায় ডিএমপি।

ডিএমপির মিডিয়া বিভাগ জানিয়েছে, অভিযানে মোট তিন কোটি এক লাখ ১০ হাজার ১৬৬ টাকা উদ্ধার করা হয়েছে। এছাড়া, বিদেশি মুদা রয়েছে টাকার পরিমাণে ১০ লাখ তিন হাজার ৩০৬। এর মধ্যে ইউএস ডলার তিন হাজার, মালেশিয়ান রিংগিত এক হাজার ৩২০, সৌদি রিয়াল দুই হাজার ৯৬৯, সিঙ্গাপুরি ডলার চার হাজার ১২২, অস্ট্রেলিয়ান ডলার এক হাজার ৯১৫, কোরিয়ান ইউয়ান ৩৫ হাজার ও চাইনিজ ইউয়ান ১৯৯।

বিজ্ঞাপন


প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মোহাম্মদপুরের দু’টি বাসার মধ্যে একটি ৬ তলা। বাসার দ্বিতীয় তলায় একজন সচিব থাকেন পরিবার নিয়ে। পরে স্থানীয়রা জানতে পারেন, বাসাটিতে বিপুল পরিমাণ টাকা লুকিয়ে রাখা হয়েছে। এরপর স্থানীয় জনতা ওই ভবনটি ঘিরে ফেলে। এরপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের খবর দেন।

পরে পুলিশের একাধিক টিম গিয়ে অভিযান পরিচালনা করে দেশি-বিদেশি মুদ্রা উদ্ধার করে। তবে টাকা উদ্ধারের পর সাবেক ওই সচিবের বিরুদ্ধে কি ধরণের আইনি ব্যবস্থা নেওয়া হবে তা এখনো জানায়নি পুলিশ। এছাড়া টাকা উদ্ধারের সময় কাউকে আটক করা হয়েছে কিনা তাও জানানো হয়নি।

প্রসঙ্গত, ২০১৯ সালে অবসরে যান ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সাবেক সচিব ড. শাহ কামাল। সচিব থাকাকালে শাহ কামালের বিরুদ্ধে বদলি, কেনাকাটাসহ বিভিন্ন উৎস থেকে অবৈধ অর্থগ্রহণের অভিযোগ ছিল।

সারাবাংলা/ইউজে/এমও
বিজ্ঞাপন

আরো