Saturday 08 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

এমবাপের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ!

স্পোর্টস ডেস্ক
১৬ অক্টোবর ২০২৪ ১৩:২১

জাতীয় দল থেকে বিশ্রাম নেওয়া ও নৈশক্লাব বিতর্কে আগে থেকেই চাপের মুখে আছেন তিনি। এবার কিলিয়ান এমবাপের বিরুদ্ধে এলো নতুন অভিযোগ। সুইডিস সংবাদমাধ্যম অভিযোগ করেছে, ছুটি কাটাতে গিয়ে হোটেলে ধর্ষণ করেছেন ফরাসি অধিনায়ক!

ইনজুরি থেকে ফিরে রিয়াল মাদ্রিদের হয়ে খেলায় ফিরেছিলেন এমবাপে। তবে নেশনস লিগের ম্যাচে ফ্রান্সের হয়ে না খেলে বিশ্রামে ছিলেন তিনি। এতে নানা সমালোচনা শুনতে হয়েছিল এমবাপেকে। একই সাথে খেলা চলার সময় সুইডেনের নৈশক্লাবে যাওয়াতেও শুনেছেন অনেক কটাক্ষ।

সেই সমালোচনার রেশ কাটতে না কাটতেই এবার এমবাপের বিরুদ্ধে এলো আরও বড় অভিযোগ। সুইডেনের কয়েকটি সংবাদমাধ্যম বলছে, ছুটি কাটাতে গিয়ে সেই দেশের একটি হোটেলে ধর্ষণের মতো গুরুতর অপরাধ করেছেন এমবাপে। সংবাদমাধ্যম এসভিটি, ডেইলি এস্প্রেসেন ও আফটনব্লেট বলছে , এই ঘটনায় একটি মামলাও দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন

তবে সংবাদমাধ্যমের আনা এমন অভিযোগ নাকচ করে দিয়েছেন এমবাপের আইনজীবী কানু বার্নার্ড। তিনি বলছেন, এমন কোনো ঘটনাই ঘটেনি সুইডেনে, ‘পুরো ব্যাপারটাই একটা গুজব। তার সম্মান ক্ষুণ্ণ করার জন্যই এমন অভিযোগ আনা হয়েছে। সে সুইডেনে কখনো একাই হয়নি। এটা আমি নিশ্চিতভাবেই বলতে পারি।’

এমবাপের পক্ষ থেকে এখন পর্যন্ত এই ব্যাপারে কোন বক্তব্য পাওয়া যায়নি।

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

আরো