Saturday 08 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গাংনীতে মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ অক্টোবর ২০২৪ ০৮:৫৪

মেহেরপুর: জেলার গাংনী উপজেলার জোড়পুকুরিয়া বাজারে মোটরসাইকেলের ধাক্কায় আসাদুজ্জামান(৫৫) নামের এক সবজি বিক্রেতা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৭ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি গাংনী উপজেলার বাওট গ্রামের মোসলেম উদ্দীনের ছেলে আসাদুজ্জামান। তিনি বিভিন্ন হাটে সবজি বিক্রি করেন।

স্থানীয় সুত্রে জানা গেছে, জোড়পুকুরিয়া গ্রামের সাপ্তাহিক হাটের দিনে আসাদুজ্জামান সবজি বিক্রি করতে গিয়েছিলেন। বেচাকেনা শেষে হাট থেকে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক সড়কের উপরে উঠলে জোড়পুকুরিয়া গ্রামের মাছ ব্যবসায় আব্দুস সালামের ছেলে লিটন দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় আসাদুজ্জামানকে ধাক্কা দেয়। এতে রাস্তার উপর পড়ে গুরুতর আহত হন তিনি।

বিজ্ঞাপন

স্থানীয় লোকজন মোটরসাইকেলটি আটক করে আসাদুজ্জামানকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ আদিলা আজহার আরশী তাকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, হাসপাতালে পৌঁছুনোর আগেই তার মৃত্য হয়েছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ উদ্দীন জানান, ‘মরদেহের সুরতহাল রিপোর্ট করার জন্য একজন অফিসারকে হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।’

সারাবাংলা/এইচআই