Saturday 08 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ছাত্র বিক্ষোভের মুখে পাকিস্তানে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক
১৮ অক্টোবর ২০২৪ ১৬:১৪

পাকিস্তানের লাহোর প্রদেশে শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে দেশটির কর্তৃপক্ষ। গত সপ্তাহে প্রদেশটির একটি বেসরকারি কলেজ ক্যাম্পাসে এক শিক্ষার্থীকে ধর্ষণের খবর অনলাইনে ছড়িয়ে পড়ার পর শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করলে কর্তৃপক্ষ প্রদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান শুক্রবার থেকে বন্ধ ঘোষণা করে।

বন্ধ ঘোষণার ফলে পূর্বাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশের প্লে-গ্রুপ থেকে বিশ্ববিদ্যালয়গুলোর প্রাপ্ত বয়স্ক শিক্ষার্থীদের পাশাপাশি ২৬ মিলিয়ন শিশু ক্ষতিগ্রস্ত হবে। লাহোর থেকে এএফপি জানায়।

পাঞ্জাব কলেজ ফর উইমেন ক্যাম্পাসের বেসমেন্টে এক ছাত্রীকে ধর্ষণের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর প্রাদেশিক রাজধানী লাহোরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

বিজ্ঞাপন

পুলিশ, কলেজ এবং প্রাদেশিক সরকার বলেছে, এই ঘটনায় কোনো ভূক্তভোগী অভিযোগ করেনি এবং সরকার এই ব্যাপারে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভূল তথ্য প্রকাশের জন্য দায়ী করছে।

বিক্ষোভ লাহোরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি রাজধানী ইসলামাবাদের পাশ্ববর্তী রাওয়ালপিন্ডি শহরেও ছড়িয়ে পড়ে।

এদিকে শিক্ষার্থীরা দাবি করছে কর্তৃপক্ষ বিষয়টি গোপন রাখার চেষ্ঠা করছে।

পাঞ্জাবের শিক্ষা প্রতিষ্ঠান এবং স্বরাষ্ট্র মন্ত্রনালয় কথিত ধর্ষণ বা প্রতিবাদ-বিক্ষোভের উল্লেখ না করে বৃহস্পতিবার দিনের শেষে তিনটি পৃথক বিজ্ঞপ্তিতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। বাসস।

সারাবাংলা/এইচআই