Saturday 08 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হাওরে নেমে ছবি তুলতে গিয়ে ব্যাংক কর্মকর্তা নিখোঁজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ অক্টোবর ২০২৪ ১৬:৫৬ | আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ১৪:৩৮

ফাইল ছবি: টাঙ্গুয়ার হাওর

সুনামগঞ্জ: টাঙ্গুয়ার হাওরে নেমে ছবি তুলতে গি‌য়ে নিখোঁজ হয়েছেন জনতা ব্যাংকের এক কর্মকর্তা। শুক্রবার (১৮ অক্টোবর) দুপুরে তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ ওই কর্মকর্তার নাম আলী হোসেন। তিনি জনতা ব্যাংকের ঢাকা করপোরেট শাখায় কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ছুটির দিন থাকায় হাওরের সৌন্দর্য উপভোগ করার জন্য বিভিন্ন ব্যাংকে কর্মরত ব্যক্তিরা বিলাসী হাউজবোট দিয়ে টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়েছিলেন। এক পর্যায়ে হাউজবোট থেকে নেমে ছোট নৌকা দিয়ে ওয়াচ টাওয়ার এলাকায় ঘুরতে যান কয়েকজন। এ সময় লাইফ জ্যাকেট ছাড়াই পানিতে নেমে ছবি তুলতে গিয়ে নিখোঁজ হন আলী হোসেন নামের ওই ব্যাংক কর্মকর্তা।

বিজ্ঞাপন

তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, ‘টাঙ্গুয়ার হাওরে পানিতে নেমে ছবি ও গোসল করতে গিয়ে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। তাকে উদ্ধারের চেষ্টা চলছে।’

সারাবাংলা/পিটিএম