Wednesday 12 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গোবিন্দগঞ্জে কভার্ড ভ্যানের চাপায় নিহত বেড়ে ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ নভেম্বর ২০২৪ ২২:৪৬ | আপডেট: ১১ নভেম্বর ২০২৪ ২৩:৩০

ব্যাটারী চালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জের সড়ক দুর্ঘটনায় আহত দুজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে ওই দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিনজনে।

সোমবার (১১ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সাহেবগঞ্জ ইক্ষু খামার এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনাস্থলেই উপজেলার দরবস্ত ইউনিয়নের বগুলাগাড়ী নয়াপাড়া গ্রামের আব্বাস আলীর স্ত্রী ঝর্ণা বেগমের মৃত্যু হয়। আহতদের মধ্যে মৃত মাসিম খন্দকারের ছেলে আব্দুল খালেক (৪৫) ও আব্বাস আলীর পুত্র জাহিদ মিয়াকে (১৮) বগুড়া শজিমেক হাসাপাতালে নেওয়া হয়েছিল। রাতে চিকিৎসাধীন অবস্থায় তাদের দুজনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন বলেন, একটি যাত্রীবাহী ব্যাটারিচালিত রিকশাভ্যান যাত্রী নিয়ে গোবিন্দগঞ্জ শহরের দিকে যাচ্ছিল। সাহেবগঞ্জ ইক্ষু খামার এলাকায় হঠাৎ ভ্যানটির এক্সেল ভেঙে গেলে যাত্রীরা সবাই সড়কে ছিটকে পড়েন। এ সময় পেছন থেকে অজ্ঞাত একটি কভার্ড ভ্যান তাদের চাপা দেয়।

ওসি আরও বলেন, দুর্ঘটনাস্থলেই ঝর্ণা বেগম নিহত হন। আহত অবস্থায় জাহিদ ও খালেক নামের আরও দুজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। দ্রুত পালিয়ে যাওয়ায় কভার্ড ভ্যানটি আটক করা সম্ভব হয়নি।

সারাবাংলা/টিআর
বিজ্ঞাপন

আরো