Wednesday 26 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নারায়ণগঞ্জে তিন মামলায় ১২ দিনের রিমান্ডে পলক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:২১ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৫৫

আদালতে জুনায়েদ পলক।

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলককে তিনটি মামলায় ৪ দিন করে ১২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেনের আদালত রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে নারায়ণগঞ্জের সদর মডেল থানা ও সিদ্ধিরগঞ্জ থানায় বৈষম্যবিরোধী ছাত্র জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা তিনটি হত্যা ও বিষ্ফোরক মামলায় পলককে মোট ২১ দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করে পুলিশ।

নারায়ণগঞ্জ জেলা আদালতের পিপি এডভোকেট আবুল কালাম আজাদ জাকির জানান, গ্রেফতার পলককে বৈষম্যবিরোধী ছাত্র জনতার ওপর হামলার ঘটনায় সদর থানায় দায়ের করা হত্যা মামলা ও সিদ্ধিরগঞ্জের শরীফ ও হাফেজ সোলায়মান হত্যা মামলায় মোট ১২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তিনটি মামলাতেই পলক ৪ ও ৫ নম্বর আসামি।

বিজ্ঞাপন
সারাবাংলা/এমপি